Dhaka 3:40 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কাওরান বাজার মোড়ের সেই ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, সোহেল একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কাওরান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকতো। আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করতো। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। সে ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছিল।

এর আগে ২২ জুন সন্ধ্যায় এই ছিনতাইকারীকে নিয়ে একটি পত্রিকার অনলাইন সংস্করণে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই তৎপর হয় পুলিশ। এছাড়াও ফার্মগেট, কাওরান বাজার ও আশেপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 01:08:54

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কাওরান বাজার মোড়ের সেই ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশ সময় : 01:13:13 am, Tuesday, 23 June 2020