Dhaka 7:57 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

শিশু-কিশোরদের অংক, ইংরেজির সঙ্গে প্রোগ্রামিং শেখানোর আহ্বান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা। কেননা এটি যন্ত্রের সঙ্গে মানুষ এমনকি যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগের মাধ্যম। অংক, ইংরেজি ও বিজ্ঞানের সঙ্গে প্রতিটি শিশু-কিশোরকে প্রোগ্রামিং শেখাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সোমবার (২২ জুন) প্রতিমন্ত্রী অনলাইন প্লাটফর্মে আইসিটি বিভাগের উদ্যোগে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। করোনা মহামারী পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি এবার আয়োজিত হচ্ছে অনলাইনে।

বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সম্পূর্ণটা হবে মেধা নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবটিকস, ব্লকচেইন, বিগ ডাটার মতো নতুন নতুন প্রযুক্তি পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে। এই জন্য প্রোগ্রামিং শেখার বিকল্প নেই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষার অনলাইন প্লাটফর্ম ই-শিক্ষা.নেট ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বর্তমান পৃথিবী পরিচালনায় প্রোগ্রামারদের ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। আর এই জন্য শিগগিরই স্কুল পর্যায়ে আরও সাড়ে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।’

তিনি জানান, মাননীয় আইসিটি উপদেষ্টার পরামর্শে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে পেরেছি। শৈশব ও কৈশর থেকেই যেনও শিক্ষার্থীরা প্রোগ্রামিং জানতে পারে এই জন্য ইতোমধ্যেই আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব গড়ে তোলা সম্ভব হয়েছে।

ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কথা সাহিত্যিক অধ্যাপক ড. জাফর ইকবাল, কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা লাফিফা জামাল। পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অনলাইন প্রোগ্রামিংয়ের উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগান নিয়ে শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করতে স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ নানা আয়োজন হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত। 

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 04:36:40

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

শিশু-কিশোরদের অংক, ইংরেজির সঙ্গে প্রোগ্রামিং শেখানোর আহ্বান

প্রকাশ সময় : 04:37:32 am, Tuesday, 23 June 2020