Dhaka 7:58 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কিট সংকটে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ৫ দিন ধরে বন্ধ করোনা টেস্ট

করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা হাসপাতাল পিসিআর ল্যাবে গত পাঁচ দিন ধরে কিট সংকটের কারণে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে। কিট না থাকার অজুহাত তুলে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ বন্ধ রেখেছেন। এতে হাসপাতালে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার (২২ জুন) এই ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি কিট সংকটের কারণে কোনও অবস্থাতেই নমুনা সংগ্রহ বন্ধ করা ঠিক হয়নি। আগের মতো নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানোর দাবি করেন তারা।

তবে সোমবার নারায়ণগঞ্জে কেউ মারা যায়নি বলে সিভিল সার্জন অফিস সূত্র নিশ্চিত করেছে। আক্রান্তের সংখ্যাও কমেছে। জেলার সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৭ জন। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৭০০ জনে। নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০২ জন, সদর উপজেলায় এক হাজার ১৩১ জন, বন্দর উপজেলায় ১৫১ জন, আড়াইহাজারে ৪৫৯ জন, সোনারগাঁয়ে ৪০৯ জন ও রূপগঞ্জে ৯৪৮ জন।

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৭ জনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় করোনায় এই পর্যন্ত মারা গেছেন ৫৮ জন, সদরে ২২ জন, বন্দরে তিন জন, রূপগঞ্জে আট জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে তিন জন। এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২০০ জন।

অরিজিনাল সংবাদ Source link

নারায়ণগঞ্জ প্রতিনিধি , 2020-06-23 07:17:22

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কিট সংকটে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ৫ দিন ধরে বন্ধ করোনা টেস্ট

প্রকাশ সময় : 07:20:42 am, Tuesday, 23 June 2020