Dhaka 1:15 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বাঁশ ঝাড় থেকে গলায় পাটের আঁশ পেঁচানো শিশুর লাশ উদ্ধার

সাদিয়া

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি বাঁশ ঝাড় থেকে গলায় পাটের আঁশ পেঁচানো অবস্থায় সাদিয়া (৫) নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রাম শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নাগেশ্বারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির এ তথ্য জানিয়েছেন। সাদিয়া পূর্ব রামখানা গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের মেয়ে।

শিশুটির বাবা শফিকুল জানান, রবিবার (২১ জুন) সকালে সাদিয়াকে দেখতে না পেরে তার মাকে মেয়ের খোঁজ নিতে বলে কাজে চলে যান তিনি। সারাদিনেও মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। দুই দিনে তার কোনও খোঁজ পাওয়া না গেলেও মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পাট ক্ষেতের পাশে বাঁশ ঝাড়ে গলায় পাটের আঁশ জড়ানো অবস্থায় মেয়ের খোঁজ মেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি রওশন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ২০ জুন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পাট ক্ষেত থেকে সিয়াম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 12:34:08

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বাঁশ ঝাড় থেকে গলায় পাটের আঁশ পেঁচানো শিশুর লাশ উদ্ধার

প্রকাশ সময় : 12:39:37 pm, Tuesday, 23 June 2020