Dhaka 9:32 pm, Tuesday, 20 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতার সমা‌ধি‌তে আ. লী‌গের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লী‌গের ৭১তম প্রতিষ্ঠাব‌র্ষিকী‌তে গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের সমা‌ধি‌তে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নি‌বেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সৌধে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক  বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। এই বাংলা ও বাঙালি জাতিকে অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল। বঙ্গবন্ধু সুদীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন ও সার্বভৌম এনে দিয়েছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিল। এ কারণেই ৭৫’এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল। কুচক্রী মহল এ হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি হত্যা, ক্যু ও লুটপাটের রাষ্ট্রে পরিণত হয়েছিল। দেশে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা এদেশ থেকে জঙ্গিবাদ ও দরিদ্রতা উপড়ে ফেলেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি ও শান্তির ধারা অব্যাহত রেখেছেন।’

এসময় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হাসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 13:52:35

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

What Makes Modern Online Casinos So Popular

টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতার সমা‌ধি‌তে আ. লী‌গের শ্রদ্ধা

প্রকাশ সময় : 01:57:34 pm, Tuesday, 23 June 2020