Dhaka 1:17 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

দুর্নীতির দায়ে ইউপি সচিবের পর এবার চেয়ারম্যান বরখাস্ত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবুকে ভিজিডি’র চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ (বুধবার) স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ শাখা) মো. ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের কথা জানা গেছে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, ২০১৯-২০২০ চক্রের দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির প্রায় ৭.৫৩ মেঃ টন (৭৫৩০ কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, দ্রুতই এ আদেশ বাস্তবায়ন করা হবে।

এছাড়াও ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেয়া ও ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দ চাল আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় এ ইউনিয়নের সচিব মুস্তাফিজুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৮ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসন তাকে বরখাস্ত করে।

প্রসঙ্গত, গত ১৬ জুন ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দ চাল আত্মসাতের সময় হাতেনাতে আটক হন ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমান। পরে তাদের দু’জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

দুর্নীতির দায়ে ইউপি সচিবের পর এবার চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশ সময় : 10:27:15 pm, Wednesday, 1 July 2020