Dhaka 12:35 pm, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

অনিয়মিত শ্রমিকদের জন্য বন্যা বীমা স্কিম

কুড়িগ্রামে এবারের বন্যা (ফাইল ছবি) বন্যা কবলিত দেশের উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকদের রক্ষায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), অক্সফাম বাংলাদেশ এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথভাবে একটি নতুন বীমা স্কিম চালু করেছে। সোমবার (৩ আগস্ট) থেকে নতুন এই বীমা স্কিম চালু হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

যেহেতু জুলাইয়ের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে বন্যায় সৃষ্ট দুর্যোগে শ্রমিকরা মজুরী হারায়। তাই এই স্কিমের মাধ্যমে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন ও চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে কৃষিকাজের সঙ্গে জড়িত দুই হাজার অনিয়মিত শ্রমিককে এবছর আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। প্রবল বন্যায় মজুরী হারানোর ক্ষতি পুষিয়ে নিতে প্রত্যেক শ্রমিক পরিবার ২,৭০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পাবে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমাকারক হিসেবে সমস্ত ঝুঁকি বহন করবে।

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রেগান বলেন, ‘বার্ষিক বন্যায় যেসব ক্ষয়ক্ষতি হয় তার বিপরীতে বাংলাদেশের মানুষের কোনও সুরক্ষা নেই। তাই ডব্লিউএফপি একটি বন্যা বীমা স্কিম চালু করছে যা এই ধরনের প্রথম উদ্যোগ।’

কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (কোইকা) অর্থায়নে পরিচালিত এই ঝুঁকি স্থানান্তর সমাধানমূলক প্রকল্পের সার্বিক লক্ষ্য হল পরিবার ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি করা। যাতে জলবায়ুর অভিঘাত মোকাবিলা এবং দুর্যোগকালীন সময়ে ঝুঁকি কমিয়ে খাদ্য নিরাপত্তা বজায় রাখা যায়।

কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইয়ং-আ দোহ বলেন, ‘কোইকা বিশ্বাস করে যে এই নব্য প্রবর্তিত পদ্ধতিসমূহ যেমন সূচকভিত্তিক বন্যা বীমা, পূর্বাভাসভিত্তিক অর্থায়ন এবং মৌসুমি জীবিকা নির্বাহ ইত্যাদি পদ্ধতি যা এই প্রকল্পে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। মানুষের ভোগান্তি কমাতে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতি পুষিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দীপঙ্কর দত্ত বলেন, ‘আমরা আশা রাখি যে আমাদের এই সদ্য চালু করা সূচকভিত্তিক বন্যা বীমা পণ্যের আদলে সরকার একই ধরনের প্রকল্প আরও বড় পরিসরে পরিচালনা করবে। যাতে দেশের কৃষিখাতে জড়িত প্রান্তিক জনগোষ্ঠীর প্রকট সংকটের ঝুঁকি ও বৈষম্য কমিয়ে আনা সম্ভব হয়।’

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী বলেন, ‘ডব্লিউএফপি ও অক্সফাম বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আমি উচ্ছ্বসিত। এই পণ্যটি জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিশ্রমিকরা যেসব সংকটের মুখোমুখি হচ্ছে সেগুলোর সমাধানে কাজ করবে।’

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-08-04 04:05:37

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

অনিয়মিত শ্রমিকদের জন্য বন্যা বীমা স্কিম

প্রকাশ সময় : 11:00:29 am, Tuesday, 4 August 2020