Dhaka 10:17 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বাবা-মার সঙ্গে কথা বলার সময় বিস্ফোরণ, লেবাননে ব্রাহ্মণবাড়িয়ার রনির মৃত্যু

মেহেদী হাসান রনিলেবাননে বোমা বিস্ফোরণে নিহত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদেশ্বরা গ্রামের মেহেদী হাসান রনির বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। কান্নাজড়িত কণ্ঠে রনির বাবা তাজুল ইসলাম বলেন, ‘গতকাল তার সঙ্গে আমি ও তার মার কথা হচ্ছিল। এসময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফোনটি বন্ধ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে শঙ্কায় পড়ে। পরে পরিচিত এক স্বজনের মাধ্যমে জানতে পারি, বোমা বিস্ফোরণে রনি মারা গেছে।’

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে বাবা-মা ও স্বজনেরা কান্নায় মূর্ছা যাচ্ছেন। তারা রনির মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

স্বজনেরা জানান, ‌গত ২০১৪ সালের ৯ মার্চ পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে লেবাননে পাড়ি জমায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে মেহেদী হাসান রনি (২৫)। লেবাননের রাজধানী বৈরুতের একটি শপিং মলের সুপারশপের বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। বিদেশের মাটিতে পা রাখার পর আর দেশে আসেননি। এ বছর ঈদে দেশে আসার কথা থাকলেও করোনার প্রভাবের কারণে আর দেশে আসা সম্ভব হয়নি। এর মধ্যে বোমা হামলায় নিহত হবার খবরে রনির বাড়িতে চলছে শোকের মাতম।

রনির ছোটবোন জেসমিন আক্তার হ্যাপী বলেন, ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন।

খবর পেয়ে এলাকাবাসী স্বজনসহ জনপ্রতিনিধারা নিহত রনির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি ভাদেশ্বরা দক্ষিণ পাড়া মানবিক সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহযোগিতার ঘোষণা দেন।

ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ভাদেশ্বরা গ্রামের প্রবাসী রনির বাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি তাৎক্ষণিক ২০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন।

রনির পরিবারে মোকের মাতমএছাড়া রাষ্ট্রীয়ভাবে লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে কথা বলবেন।

তাজুল ইসলামের পরিবারে চার সন্তানের মধ্যে তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রনি সবার বড় ছিলেন।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-08-05 19:28:43

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বাবা-মার সঙ্গে কথা বলার সময় বিস্ফোরণ, লেবাননে ব্রাহ্মণবাড়িয়ার রনির মৃত্যু

প্রকাশ সময় : 07:45:15 pm, Wednesday, 5 August 2020