Dhaka 3:39 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

নিজেরা কষ্টে থাকলেও পশু-পাখিকে রেখেছেন যত্নে

পশুর যত্ন নিচ্ছেন বন্যা দুর্গত এক ব্যক্তি কেউ যমুনার ভাঙনে ঘরবাড়ি ও বসতভিটা হারিয়েছেন। কেউ বাড়িতে বন্যার পানি ওঠায় পাউবোর বাঁধে ঝুপড়ি তুলে অস্থায়ীভাবে থাকছেন। কেউ আবার স্কুল-কলেজ-মাদ্রাসায় উঠেছেন। চলমান করোনা, নদী ভাঙন ও বন্যা পরিস্থিতিতে ঈদের মধ্যেও মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু গৃহপালিত গবাদি পশু ও পাখিকে রেখেছেন পরম আদর ও যত্নে।

চলমান বন্যায় জেলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সঙ্গে সদর উপজেলার শিমলা ও পাঁচঠাকুরি গ্রামে প্রায় সাড়ে ৩’শ পরিবার যমুনার ভাঙনে হয়েছেন সর্বস্বান্ত। গত দু’দশকে নির্মিত পাউবোর ‘শিমলা-স্পারটি’ গত ২৪ জুলাই সম্পূর্ণ বিলীন হয়ে গেলে শিমলা ও পাঁচঠাকুরি গ্রামের প্রায় সাড়ে ৩’শ পরিবার বাঁধের ওপর এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।

ভাঙন কবলিত একটি পরিবার হাসিনা বেগমের। নিজের বাড়ির গৃহস্থলির জিনিসপত্র যমুনায় ভেসে গেলেও ৩টি গরু এবং দুটি কবুতরসহ একটি খাঁচা ঠিকই হাতে নিয়ে বাঁধে উঠেছেন। নিজের থাকার জায়গার সংকুলান হলেও বাঁধে ঝুপড়িতে গবাদি পশু ও পাখিকে রেখেছেন পরম আদর ও যত্নের সঙ্গে।

একই চিত্র দেখা যায় কাজিপুরের ইকোপার্কে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে। সেখানে রাবেয়া খাতুনসহ আশ্রিতরা প্রতিকূল পরিবেশেও নিজেদের গবাদি পশুদের সেবা করে যাচ্ছেন।

এদিকে, উজানের পানি কমায় গত ৩ দিন থেকে যমুনার পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলা পয়েন্টে যমুনার পানি ১১ সেন্টিমিটার কমেছে। বুধবার (৫ আগষ্ট) সকালে যমুনার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে রয়েছে। পানি কমলেও দুর্ভোগ এখনও পুরোপুরি কমেনি। পানি কমতে শুরু করায় শিক্ষা প্রতিষ্ঠান ও বাঁধে আশ্রিত অনেকেই নিজ নিজ বাড়ি ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন। 

অরিজিনাল সংবাদ Source link

আমিনুল ইসলাম রানা, সিরাজগঞ্জ , 2020-08-05 18:51:31

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

নিজেরা কষ্টে থাকলেও পশু-পাখিকে রেখেছেন যত্নে

প্রকাশ সময় : 07:59:50 pm, Wednesday, 5 August 2020