Dhaka 11:10 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বৈরুত সফরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট

ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুত সফরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের টুইটারে এই তথ্য জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, বিস্ফোরণের পর লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার বৈরুত সফর করবেন ম্যাক্রোঁ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

মঙ্গলবারের জোড়া বিস্ফোরণের এই ধ্বংসলীলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার। এই ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবাননের সরকার। চারদিকে সারি সারি মরদেহ। দিশেহারা রক্তাক্ত মানুষ। হাসপাতালে জায়গা হচ্ছে না আহতদের। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু পরিণত হয়েছে অচেনা ধ্বংসস্তূপে।

ম্যাক্রোঁর বৈরুত সফরের ঘোষণার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় এলিজি প্যালেস জানায়, লেবাননে জরুরি সহযোগিতা দিতে চিকিৎসা সামগ্রী ও ডাক্তার পাঠানো হবে।

ফ্রান্স সরকারের বিবৃতি অনুসারে, দুটি সামরিক বিমান ও ১৫ টন সরঞ্জাম পাঠানো হবে। বিপর্যয়ের মুখে লেবাননে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই সহযোগিতা প্যাকেজে ৫৫ জন চিকিৎসক ও একটি ভ্রাম্যমাণ ক্লিনিক থাকবে। যাতে অন্তত ৫০০ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। বৃহস্পতিবার দুপুরে তা বৈরুত পৌঁছাবে। 

অরিজিনাল সংবাদ Source link

বিদেশ ডেস্ক , 2020-08-05 20:28:14

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বৈরুত সফরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট

প্রকাশ সময় : 08:33:04 pm, Wednesday, 5 August 2020