নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে বসার শেখ (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জমির পানিতে ডুবে তার মৃত্যু হয়।
নিহত কৃষক বসার শেখ মুকসুদপুর উপজেলার ডাংগা দুর্গাপুর গ্রামের মুঞ্জু শেখের ছেলে।
নিহতের পিতা মুঞ্জু শেখ জানান, দুপুরে বাড়ীর পাশে নিজ জমিতে পাট কাটতে যায় বসার। এ সময় মৃগির অসুখ থাকায় অজ্ঞান হয়ে পড়লে জমির পানিতে সে ডুবে যায়। পরে আর বাড়ীতে ফিরে না আসায় জমিতে গিয়ে বসারের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
স্টাফ রিপোর্টার 












