Dhaka 2:31 pm, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

‘যোগ্য নেতৃত্বের অভাবে কাঁদছে আমেরিকা’

সদ্য রানিংমেট করা কমলা হ্যারিসকে নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বুধবারের নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন তারা। কমলা বলেছেন, যোগ্য ও যথাযথ নেতৃত্বের অভাবে আমেরিকা কাঁদছে। 

প্রায় এক মাসের বিচার-বিশ্লেষণ শেষে মঙ্গলবার কমলাকে ‘রানিংমেট’ হিসেবে ঘোষণা করেন বাইডেন।  যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান-আমেরিকান কিংবা কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেয়েছেন ৫৫ বছর বয়সী এই নারী।

বুধবারই বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় নামেন কমলা। সেখানে করোনা মহামারী মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বের অযোগ্যতার প্রশ্ন তোলেন তিনি। কমলা বলেন, ভাইরাসটি প্রায় প্রতিটি দেশেই প্রভাব ফেলেছে। তবে যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকার যে বাজে পরিস্থিতি হয়েছে তার কারণ রয়েছে।

‘এটি ট্রাম্পের ব্যর্থতা, শুরুতে তিনি এটিকে (করোনাভাইরাস) গুরুত্ব দেননি। করোনা পরীক্ষা, সামাজিক দূরত্ব অনুসরণ ও মাস্ক পরা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেন। তিনি এমন উদ্ভট যে, তার বিশ্বাস তিনি বিশেষজ্ঞদের থেকেও ভাল জানেন।’ বলেন হ্যারিস।

ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত এ রাজনীতিবিদ বলেন, শতাব্দীর সবচেয়ে জনস্বাস্থ্য সংকটে রয়েছে আমেরিকা। মহামারী নিয়ে প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) অব্যবস্থাপনা বড় ধরনের অর্থনৈতিক সংকটে ডুবিয়েছে। তিনি বলেন, ‘নতুন নেতৃত্বের জন্য কান্না করছে আমেরিকা। যদিও আমাদের একজন প্রেসিডেন্ট আছে, কিন্তু তিনি নিজেকে নিয়েই ভাবেন বেশি, মানুষদের নিয়ে নয়-যারা তাকে নির্বাচিত করেছিল।’

বাইডেন সম্পর্কে কমলা বলেন, ‘তিনি (বাইডেন) এমন একজন, যিনি কখনো বলেন না যে, কেন এমনটা আমার সঙ্গে হচ্ছে। বরং তিনি জিজ্ঞাসা করেন, আমি আরও ভাল করতে কী করতে পারি। আরেকজনের প্রতি তার এমন সহানুভূতি ও দায়িত্ববোধ-যার কারণে তার রানিংমেট হতে পেরে আমি গর্বিত।’ 

এর আগে ৫৫ বছর বয়সী কমলাকে রানিংমেট নির্বাচিত করে তাকে ‘অকুতোভয় যোদ্ধা’ আখ্যা দেন বাইডেন। এক টুইটে এই ডেমোক্র্যাট প্রার্থী লিখেছেন, ‘আমার রানিংমেট হিসেবে অকুতোভয় যোদ্ধা কমলা হ্যারিসকে নিয়ে নির্বাচনের ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত।’

সূত্র: ফার্স্টপোস্ট

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-08-13 12:09:25

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

‘যোগ্য নেতৃত্বের অভাবে কাঁদছে আমেরিকা’

প্রকাশ সময় : 12:11:18 pm, Thursday, 13 August 2020