Dhaka 12:27 pm, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

টুইটারে প্রণবের প্রকৃত অবস্থা জানালেন ছেলে অভিজিৎ

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার দেওয়া এক টু্‌ইটার পোস্টে তিনি বলেছেন, তার বাবার অবস্থা স্থিতিশীল (হেমোডায়নামিক্যালি স্ট্যাবল)। বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বাবাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, শরীরের মধ্যে মূলত হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক থাকলে, তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হেমোডায়নামিক্যালি স্ট্যাবল বলা হয়।

১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায়কে দিল্লি ক্যান্টনমেন্টে হাসপাতালে ভর্তি হন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।  বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। 

বুধবার একটি টুইটার পোস্টে প্রণবের ছেলে কংগ্রেস নেতা অভিজিৎ লিখেছেন, ‘আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল আছেন। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন।’ একইদিনে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা এখনও সংকটজনক। আপাতত তিনি ভেন্টিলেটরে আছেন। তবে হেমোডায়নামিক্যালি স্ট্যাবল রয়েছেন তিনি।’ তা সত্ত্বেও ভারতের এই সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার টুইটারে অভিজিৎ লিখেছেন, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন এবং তার অবস্থা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল।’ তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিখ্যাত সাংবাদিকরা গুজব ও ভুয়া সংবাদ ছড়াচ্ছেন। ভারতের মিডিয়া যে ভুয়া সংবাদের কারখানা হয়ে গেছে এসব আচরণ সেটাই প্রমাণ করে। 

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-08-13 11:03:06

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

টুইটারে প্রণবের প্রকৃত অবস্থা জানালেন ছেলে অভিজিৎ

প্রকাশ সময় : 12:16:23 pm, Thursday, 13 August 2020