সারা দেশ ব্যাপী যৌন হয়রানী, ধর্ষণ ও নারী নির্যাতন এর প্রতিবাদে আজ 8 অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আলফাডাঙ্গার গর্বিত কৃতিসন্তান উদিয়মান তরুণ ছাত্রনেতা শাহারিয়ার নাফিস শাওন ও তাকে সহায়তা প্রদান করেন অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নওফেল আহমেদ,জুয়েল রানা, ইলিয়াস হোসেন,শামীম তালুকদার,আব্দুল্লাহ আল মামুন আশা সহ একাধিক শিক্ষার্থী বৃন্দ এবং আলফাডাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয়ক মোঃ তামিম আহমেদ মিলন।

মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ফকির মোঃ এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক বলিষ্ঠ সংগঠক শেখ মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মোকিবুল হাসান বাবলু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা সকলেই নারী ধর্ষনকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 











