Dhaka 1:09 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

চাঁদপুর: চাঁদপুর পৌরসভা নির্বাচনে গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে ও অতিরিক্ত রক্তক্ষরণ মো. ইয়াছিন মোল্লা (১৮) নামে যুবক নিহত হয়েছে। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ওই কেন্দ্রের বাহিরের অংশ এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে তার বন্ধু রিয়াদ চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইয়াছিন শহরের কোড়ালিয়া রোডের মো. হারুন মোল্লার ছেলে। হারুন মোল্লা গ্রামীন ফোন সেন্টারের দারোয়ান। তার ৩ ছেলের মধ্যে ইয়াছিন বড় এবং সে দর্জি কাজ করতো।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই যুবকের অবস্থা গুরুতর ছিলো। ছুরিকাঘাতে তার গলার রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণেই ঢাকার নেয়ার পথে মৃত্যু হয়েছে।

ইয়াছিনের পিতা হারুন মোল্লা জানান, তার ছেলে নির্বাচনী কেন্দ্রের সামনে আসেন তখনই সহিংসতার মধ্যে পড়ে গুরুতর আহত হন। তাকে ছুরিকাঘাত করেন কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মো. শাহাদাত মিজি (২০)।

ইয়াছিনের মা আমেনা বেগম জানান, তার ছেলে দর্জি কাজ করতো। নির্বাচনে ভোট দেয়ার জন্যই মূলত সেখানে গিয়েছেন। কিন্তু সহপাঠীরাই তার ছেলেকে কুপিয়ে মেরেছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, আমরা জানতে পেরেছি নিহত ইয়াছিন ও অভিযুক্ত শাহাদাত উভয়ই ব্লাকবোর্ড মার্কার সমর্থক। তাদের মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে তর্কের এক পর্যায় এই ঘটনায় ঘটে। তবে আমাদের কাছে অভিযোগ করা হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। তার মরদেহ এখন থানায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

প্রকাশ সময় : 07:05:09 pm, Saturday, 10 October 2020