নিজস্ব প্রতিবেদক:- রফিকুল ইসলাম বিটুকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত সোমবার এই কমিটি ঘোষণা করা হয়।
জননেত্রী শেখ হাসিনা বিশ্বস্ত ভ্যানগার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কৃতি সন্তান রফিকুল ইসলাম বিটুকে এ দায়িত্ব দেওয়ায় বেজায় খুশি সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

ক্লিন ইমেজের অধিকারী রফিকুল ইসলাম বিটু সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বিগত দিনে দেশবাসীকে জামাত শিবিরের তান্ডব থেকে রক্ষা করতে তাঁর কর্মীদের নিয়ে সব সময় রাজপথে বলিষ্ঠ ছিলেন। তিনি দিন-রাত সবসময় নেতা কর্মীদের বিপদে ছুটে যান।
রফিকুল ইসলাম বিটু বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিমসহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
স্টাফ রিপোর্টার 












