Dhaka 10:25 am, Friday, 4 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কাশিয়ানীতে স্কুল শিক্ষককে মারধর করলেন প্রতিবেশী

প্রতিনিধি কাশিয়ানী:-

গোপালগঞ্জের কাশিয়ানীতে মতিয়ার রহমান মোল্লা (৮০) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

আহত শিক্ষককে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের বাড়ি ওই গ্রামে।

তিনি উপজেলা ধানকোড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

এ ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী রওশনারা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত শিক্ষকের স্ত্রী রওশন আরা বেগম বলেন, আমাদের বাড়ির পাশে অবস্থিত মসজিদের টয়লেটের ট্যাংকি নির্মাণ করা নিয়ে প্রতিবেশী আনু মোল্লা ও সাখাওয়াত মোল্লা আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করে। এক পর্যায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে আমার স্বামীকে মারধর করে। পরিবারের অন্য সদস্যরা ঠেকাতে গেলে তাদের ওপরও হামলা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে সবাইকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করি।

অভিযুক্ত আনু মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাদের সাথে তাদের কোন ধরণের কথা কাটাকাটি বা মারধরের ঘটনা ঘটেনি। জমি নিয়ে পূর্বশত্রুতার কারণে তারা মিথ্যা অভিযোগ করেছেন। এর আগেও তারা আমাদের বিরুদ্ধে ২টি মামলা করেছিলেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কাশিয়ানীতে স্কুল শিক্ষককে মারধর করলেন প্রতিবেশী

প্রকাশ সময় : 08:05:49 pm, Sunday, 20 December 2020