Dhaka 3:26 pm, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কাশিয়ানীতে পাগলকে পেটালেন মসজিদের ইমাম, চিকিৎসা মিলল না হাসপাতালে

প্রতিনিধি কাশিয়ানী:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক পাগলকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় মসজিদের এক ইমাম। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

এদিকে গুরুতর আহত হওয়া সত্বেও অভিভাবক না থাকায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তখনো তিনি অচেতন ছিলেন এবং অঝোরে তার পা দিয়ে রক্ত ঝরছিল।

বিকেলে অজ্ঞাত এক পাগলকে পিটিয়ে গুরুতর আহত করে পিংগলিয়া দক্ষিণ-পূর্ব পাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম (২৭)। তিনি গোপালগঞ্জ সদরের কাজুলিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ দাড়িয়ার ছেলে।

মসজিদটি নতুন হওয়ায় ইমামতির পাশাপাশি তিনি টাকা আদায় করে থাকেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এলাকাবাসী পাগলকে গুরুতর আহত অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দায়সারা ভাবে চিকিৎসা প্রদান করে ভ্যানে ফেলে রাখে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভ্যানওয়ালা পাগল কে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। এসময় তার শারীরিক অবস্থা জানতে চাইলে ভ্যানওয়ালা বলেন, “ডাক্তারসাব এটটা ইনজেকশন দেছে। পাগোলের কেউ না থাওয়ায় ভর্তি না নিয়ে চইলে যাতি কইছে।”

হাসপাতাল গেইটের চায়ের দোকানদার রফিকুল ইসলাম মন্টু বলেন, “পাগল হলিও সে মানুষ। তারে চিকিৎসা দিতি হবে। এইডা ডাক্তার সাব ঠিক করি নাই। আমি এর বিচার চাই।”

কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবরার নাদিম বলেন, আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা সম্ভব হলো না।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ওমর আলী বলেন, কর্তব্যরত চিকিৎসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করতে পারতেন।

কাশিয়ানী থানার এসআই জুনায়েদ হোসেন বলেন, একজন পাগলকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পাগলকে মারধর করায় উত্তেজিত জনগণ ইমামকে মারতে উদ্যত হলে তাদের হাত থেকে ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিমের শারীরিক অবস্থা দেখতে গেলে তাকে আমরা হাসপাতালে পাই নাই।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় মুঠোফোনে বলেন, পাগল হলেও তাকে চিকিৎসা সেবা দিতে হবে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কাশিয়ানীতে পাগলকে পেটালেন মসজিদের ইমাম, চিকিৎসা মিলল না হাসপাতালে

প্রকাশ সময় : 10:32:57 pm, Thursday, 1 April 2021