পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক সাংসদ আব্দুর রহমান এর নির্দেশে ও জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারন সম্পাদক ফাহিম আহামেদ এর পরামর্শে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তৃতীয় দিনের মত আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে প্রায় সহস্রাধিক সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে ইফতারি বিতরণ করে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা,

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়া নাজিম শাওন, মোঃরায়হান আহামেদ, বানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব হোসেন, আল মামুন,নাসিম রানা, ইলিয়াস, আবু বকর, রায়হান আজীজ অনেকেই।ইফতারির ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার ।
স্টাফ রিপোর্টার 












