Dhaka 6:40 pm, Tuesday, 20 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে ঢাবি শিক্ষার্থীরা: আতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিবে।’

গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু স্মার্ট ইয়ুথ স্পোর্টস টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। একটি স্মার্ট সিটির যতগুলো উপাদান প্রয়োজন আমরা ডিএনসিসিতে অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করেছি। ডিএনসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে আর সিটি করপোরেশন অফিসে যেতে হয় না। ঘরে বসেই অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যায়। ট্রেড লাইসেন্সের জন্যও কাউকে আর অফিসে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। রিকশাগুলোও আমরা কিউআর কোডের মাধ্যমে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। সবার ঢাকা অ্যাপের মাধ্যমে নগরবাসী যেকোনো সেবা সম্পর্কে অভিযোগ জানাতে পারছে। পর্যায়ক্রমে ডিএনসিসির সকল সেবা ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট সার্ভিসের আওতায় আনা হবে।’

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশে বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়। সে সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। অতএব খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।’

মেয়র আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করতে হবে। কেউ অবৈধভাবে মাঠ দখল করতে পারবে না। মিরপুরে প্যারিস রোডের মাঠটি অবৈধ দখলমুক্ত করে ছেলে-মেয়েদের খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ছাত্রলীগকে নিয়ে সেই মাঠে ক্রিকেট খেলার আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রমাণ হবে ছাত্রলীগ গণমানুষের পাশে আছে। ছাত্রলীগের সকল অন্যায়ের বিরুদ্ধে আছে।’

এসময় ছাত্রলীগও অবৈধ দখল ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সদস্য ক্রীড়াপ্রেমী। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। প্রধানমন্ত্রী খেলা প্রিয় একজন মানুষ। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে উঠবে। সুস্থ সমাজ গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ১৭০ এর অধিক শিক্ষার্থী উক্ত টুর্নামেন্টে ক্রিকেট, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলায় অংশগ্রহণ করে।

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র প্রতিটি খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ক্রীড়া সামগ্রী প্রদানের ঘোষণা দেন মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়াও ছাত্রীদের হলগুলোর মধ্যে আন্তঃহল ভলিবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমন হোসেন শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. আবদুর রহিম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

What Makes Modern Online Casinos So Popular

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে ঢাবি শিক্ষার্থীরা: আতিক

প্রকাশ সময় : 11:29:51 am, Monday, 6 February 2023