Dhaka 9:22 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

সাবেক কমিশনারসহ পুলিশের ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে হেফাজতে নিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে সংঘটিত এই ঘটনার প্রায় ৮ বছর পর এ মামলার আবেদন করা হয়। 

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে জনির বাবা মো. ইয়াকুব আলী বাদী হয়ে এ আবেদন করেন।বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

মামলার আবেদনে অপর আসামিরা হলেন- চট্টগ্রামের বর্তমান কমিশনার কৃষ্ণপদ রায়, ডিবি রমনা জোনের এস আই দীপক কুমার দাস, ডিবির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার- হাসান আরাফাত, মো. জাহিদুল হক তালুকদার, ডিবির পুলিশ পরিদর্শক-ফজলুর রহমান, ওহিদুজ্জামান, এস এম শাহরিয়ার হাসান, ডিবির এস আই- শিহাব উদ্দিন, বাহাউদ্দিন ফারুকী, মো. জাহাঙ্গীর হোসেন, ডিবির কনস্টেবল মো. সোলাইমান, আবু সায়েদ, মো. লুৎফর রহমান, ডিবির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও খিলগাঁও থানার এসআই মো. আলাউদ্দিন। ঘটনার সময় প্রত্যেকেই ডিএমপি দক্ষিণ জোন ডিবিতে কর্মরত ছিলেন।

বাদীপক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তাকে সহযোগিতা করেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ ও হান্নান ভুইয়া। অপরদিকে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মামলাটি গ্রহণ না করতে শুনানিতে বিরোধিতা করেন।

তিনি বলেন, ‘ঘটনার আট বছর পর মামলা করতে আসা মানে রাজনৈতিক ফায়দা আছে। এতদিন তারা মামলা করেনি। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ মামলার আবেদন করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

সাবেক কমিশনারসহ পুলিশের ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশ সময় : 03:26:15 pm, Monday, 6 February 2023