Dhaka 11:20 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

নারায়ণগঞ্জে গুলিতে রেস্তোরাঁ ম্যানেজারের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ‘সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো. জামান কাজলের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. জামান কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

গতকাল সোমবার রাতে রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ‘রাতে মৃত্যুর খবর পেয়েছি। লাশ আনার প্রস্তুতি চলছে।’ মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই শফিকুল ইসলামও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শীর বরাতে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৯টায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় দোকানে বিদ্যুৎ বিলের টাকা আদায়কে কেন্দ্র করে আজহার তার শটগান দিয়ে গুলি করেন। এতে কাজলসহ অন্তত তিনজন আহত হয়েছিলেন। এই ঘটনায় গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে।  

ওই মামলায় ইতোমধ্যে আটক আসামি আজহার তালুকদার, ছোট ভাই ও তার ছেলে আরিফ তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান জানান, এ ঘটনায় একটি পিস্তল ও একটি শটগান জব্দ করা হয়েছে। এগুলোর লাইসেন্স আছে কি না যাচাই-বাছাই হচ্ছে। অধিকতর তদন্তের জন্য আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জে গুলিতে রেস্তোরাঁ ম্যানেজারের মৃত্যু

প্রকাশ সময় : 11:44:26 am, Tuesday, 7 February 2023