Dhaka 11:32 pm, Tuesday, 20 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রোববার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি উত্তর আলীপুর এলাকার জসিম উদ্দিন দুলালের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই গৃহবধূ দেলোয়ার হোসেনের প্রতিবেশী। একদিন দেলোয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চার বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। নানা অজুহাতে বেশ কয়েকবার মারধরও করা হয় তাকে।

দুই মাস আগে গৃহবধূর স্বামী দেশে ফিরে আসেন। স্বামীর কাছেও বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন গৃহবধূ। কিন্তু স্বামী দেশে আসার পরও যুবলীগ নেতার উৎপাত কমেনি। পরে বাধ্য হয়ে স্বামীর কাছে বিষয়টি জানান। স্বামীর সঙ্গে পরামর্শ করে বিষয়টি স্থানীয় মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ঘটনাটি আমাকে জানিয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন,  ধর্ষণের অভিযোগে গৃহবধূ একটি মামলা করছেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আসামিকে ফেনীর আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

What Makes Modern Online Casinos So Popular

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ সময় : 12:18:11 pm, Tuesday, 7 February 2023