Dhaka 1:55 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রয়াত চেয়ারম্যানের চেয়ারে বসতে গিয়ে কাঁদলেন স্ত্রী

প্রয়াত স্বামী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলামের চেয়ারে বসতে গিয়ে কেঁদে উপস্থিত স্থানীয়দের অশ্রুসিক্ত করেছেন নীশি বাবলু। শপথ শেষে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ের চেয়ারে বসতে গেলে কেঁদে উঠেন নির্বাচিত এই জনপ্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৫ নম্বর দেওখোলার ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু গত বছরের ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মারা যান। উপজেলা প্রশাসন ৬ অক্টোবর পদটি শুন্য ঘোষণা করে। সেই পদে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী ফরিদা ইয়াছমিন নীশি ওরফে নীশি বাবলু। ২০২২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নীশি বাবলু জয়লাভ করেন।

এরপর গত রোববার (৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান নীশি বাবলুর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। পরে গতকাল সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া। দোয়া শেষে চেয়ারম্যানের চেয়ারে বসতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন নীশি বাবলু। তখন উপস্থিত সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত তাজুল ইসলাম বাবলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তাছনিয়া (জান্নাত), একমাত্র ভাই শফিকুল ইসলাম মাস্টার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রয়াত চেয়ারম্যানের ভক্ত ও স্বজনরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

প্রয়াত চেয়ারম্যানের চেয়ারে বসতে গিয়ে কাঁদলেন স্ত্রী

প্রকাশ সময় : 04:50:12 pm, Tuesday, 7 February 2023