Dhaka 6:42 pm, Tuesday, 20 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

৪০০ টাকার জন্য কলেজছাত্রকে গলা কেটে হত্যা

বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক (১৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত নিহতের তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। মাত্র ৪০০ টাকার জন্য আশিককে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের অটোরিকশাচালক মো. কাউছার (২২), একই ইউনিয়নের ঝালপাড়ার রাজমিস্ত্রি মাহমুদুল হাসান (২০) এবং রামপুর গ্রামের রাজমিস্ত্রি সাহান (২০)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, কোনো এক কাজের জন্য আশিক তার বন্ধু কাউছারকে ৪০০ টাকা দেয়। কাউছার ওই টাকা আরেক বন্ধু মাহমুদুল হাসানকে দেয়। সে ওই টাকা খরচ করে ফেলে। এদিকে কাজ করে দিতে না পারায় টাকা ফেরত চায় আশিক। কিন্তু টাকা দিতে টালবাহানা শুরু করলে আশিক তার এক বড় ভাইয়ের মাধ্যমে তাদেরকে চাপ দেয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ নিয়ে হত্যাকাণ্ডের দুইদিন আগে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আশিককে হত্যার পরিকল্পনা করে তার বন্ধুরা। একপর্যায়ে গ্রেফতার তিনজনসহ আরেক এক বন্ধু মিলে আশিককে কৌশলে ডেকে নেয়। পরে পায়ের রগ ও গলা কেটে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। তাদের গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার বিকেলে আশিক বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুদের সঙ্গে স্থানীয় শাখাটিয়া মেলায় গিয়ে নিখোঁজ হয়। রোববার বিকেলে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর জংলাপুকুর এলাকায় আব্দুস সামাদের ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আশিক ওই ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম বাবুলের ছেলে। সে শেরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, হত্যাকাণ্ডে জড়িত অপরজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

What Makes Modern Online Casinos So Popular

৪০০ টাকার জন্য কলেজছাত্রকে গলা কেটে হত্যা

প্রকাশ সময় : 05:45:31 pm, Tuesday, 7 February 2023