Dhaka 10:44 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সিগারেটের আগুন থেকে প্রায় ৪ হাজার অগ্নিকাণ্ড

২০২২ সালে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। ওই প্রতিবেদনে উঠে এসেছে, গত বছর সারা দেশে আগুনের ঘটনা ঘটেছে ২৪ হাজার ১০২টি। মোট অগ্নিকাণ্ডের ৫৪.৫৬ শতাংশ দুই কারণে। এক, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো, যার সংখ্যা প্রায় ৪ হাজার। যদিও সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড যথারীতি শর্ট সার্কিট থেকে।

শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে ৯ হাজার ২৭৫টি, যা মোট আগুনের ৩৮.৪৮ শতাংশ। এতে ক্ষতির পরিমাণ ১৩৩ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৪৯৭ টাকা।

এরপর সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে। এ সংখ্যা ৩ হাজার ৮৭৮টি। যা মোট অগ্নিকাণ্ডের ঘটনার ১৬.০৮ শতাংশ। সিগারেট-বিড়ির জ্বলন্ত টুকরার আগুনে ক্ষতি হয়েছে ৩৪ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার ১৬৪ টাকা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে আগুনের ঘটনায় ক্ষতির পরিমাণ ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। ফায়ার সার্ভিসসহ অন্যদের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে ১ হাজার ৮০৮ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৬৬০ টাকার সম্পদ।

এর মধ্যে রয়েছে ইলেকট্রিক, গ্যাস ও মাটির চুলা থেকে সৃষ্ট ৩ হাজার ৩৬৮টি অগ্নিকাণ্ডের ঘটনা, যাতে ক্ষতির পরিমাণ ৮৩ কোটি ৫১ লাখ ২০ হাজার ৮২৯ টাকা। মোট অগ্নিকাণ্ডের ১৩.৯৮ শতাংশজুড়ে রয়েছে এটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগের কারণ মানহীন বৈদ্যুতিক তার বা ক্যাবলের ব্যবহার। সচেতনতার অভাবও রয়েছে ব্যক্তি পর্যায়ে। আমরা অধিকাংশই নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগ চেক করি না। সংযোগ লুজ হতেই পারে। সেটা চেক করাটা গুরুত্বপূর্ণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সিগারেটের আগুন থেকে প্রায় ৪ হাজার অগ্নিকাণ্ড

প্রকাশ সময় : 10:48:23 am, Wednesday, 8 February 2023