Dhaka 1:37 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি, ফিল্ড হাসপাতাল নিয়ে তুরস্কে যাচ্ছে কাতার

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি ও ১২০ জন উদ্ধারকারীর দল পাঠাচ্ছে কাতার। এছাড়া একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তাও পাঠানো হচ্ছে।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এটা সিরিয়া এবং তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় অবদান রাখতে কাতারি প্রচেষ্টার অংশ।এদিকে আল জাজিরার সাংবাদিক আলউদেইদ কাতারি বিমান ঘাঁটি থেকে বলেন, আমরা সি-১৩০ মডেলের একটি বিমানে আছি যেটি তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে। এর ক্রুরা ভ্রাম্যমাণ বাড়িস্থাপন কার্যক্রমে অংশ নেবে।

সোমবারের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজারের কাছাকাছি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইতোমধ্যে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এয়ারলিফট চালু করার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, একটি উদ্ধারকারী দল, একটি মাঠ হাসপাতাল, ত্রাণ সহায়তা, তাঁবু এবং শীতকালীন সরবরাহও পাঠানো হবে। সূত্র: ডেইলি সাবাহ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি, ফিল্ড হাসপাতাল নিয়ে তুরস্কে যাচ্ছে কাতার

প্রকাশ সময় : 11:10:08 am, Wednesday, 8 February 2023