Dhaka 12:59 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্বরেকর্ড

এক মিনিটে ৮৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস ওয়াল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ব্রতজিৎ সরকার। তার এই স্বীকৃতির খবর জানাজানি হতেই কাঁকিনাড়ার কেউটিয়ায় নেমে এসেছে খুশির জোয়ার। বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করছে প্রতিবেশী থেকে আত্মীয় সকলে।

স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, কাঁকিনাড়ার কেউটিয়ার বাসিন্দা ব্রতজিৎ স্নাতক পাস করে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়েছেন। তবে ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল বাংলার একটি রিয়েলিটি শোতে যোগ দেওয়ার। বিশেষ যোগ্যতা থাকলেই সেই শো-তে সুযোগ পাওয়া যায়। বছর তিনেক আগে ব্রতজিৎ দেখে সেই রিয়েলিটি শো-তে একজন কয়েন টাওয়ার তৈরি করে লিমকা বুকে নাম তুলে ওই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এরপর থেকেই কয়েন টাওয়ার তৈরির প্রতি তার ঝোঁক তৈরি হয়। খবর নিয়ে জানতে পারে, এক মিনিটে ৬৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরির গিনেস ওয়ার্ড রেকর্ড রয়েছে। তখন থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার জেদ চাপে ব্রতজিতের।

২০২১ সালের ডিসেম্বর থেকে শুরু হয় প্রস্তুতি। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নিয়মিত অভ্যাস শুরু করেন তিনি। শুরুর দিকে এক মিনিটে ৩০ টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করতে পারতেন ব্রতজিৎ। নিয়মিত অভ্যাসে তা বেড়ে ৮০টি পর্যন্ত হয়ে যায়। তখনই এক মিনিট ৮০টি কয়েন দিয়ে টাওয়ার তৈরির ভিডিও গিনেস ওয়াল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠায়। কিন্তু, সেটা রিজেক্ট করে দেওয়া হয়। তারপর হতাশ না হয়ে বরং আরও কঠোরভাবে অভ্যাস শুরু করে দেয়। এবার কয়েনের সংখ্যা বেড়ে ৮৫টি দিয়ে টাওয়ার তৈরির ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। অবশেষে চলতি বছর ২৬ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পান কাঁকিনাড়ার যুবক।

এদিন ব্রতজিৎ বলেন, ‘ক্লাস সিক্স থেকে বাংলার একটি রিয়েলিটি শোতে যোগ দেওয়ার ইচ্ছে। সেখানে কয়েন দিয়ে টাওয়ার তৈরি দেখেই নিয়মিত অভ্যাস শুরু করি। একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে রিজেক্ট হয়েছি। কিন্তু অবশেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে থেকে স্বীকৃতি পাওয়ায় ভালো লাগছে। মনে হয় এবার রিয়েলিটি শো-তে যাওয়ার যোগ্যতা অর্জন করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্বরেকর্ড

প্রকাশ সময় : 11:09:10 am, Wednesday, 8 February 2023