Dhaka 9:44 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সূর্যমুখী বাগান যেন বিনোদনকেন্দ্র, দর্শনার্থীর উপচেপড়া ভিড়

সবুজ পাতার মাঝে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে হলুদ রঙের সূর্যমুখী ফুল। সামান্য বাতাসেই দোল খাচ্ছে ফুলগুলো। এমন সৌন্দর্য উপভোগ করতে দলে-দলে আসছেন বিভিন্ন বয়সের মানুষ। পাহারাদার রেখেও দর্শনার্থীর ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

হলুদ রঙের শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে কেউ তুলছেন ছবি। কেউবা খোপায় হলুদ ফুল গুজে ঘুরে বেড়াচ্ছেন বাগানের এ প্রান্ত থেকে ওই প্রান্ত। শিশুরাও মেতেছে আনন্দে।

মেহেরপুর সদর উপজেলায় আমঝুপি ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খামারে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, বছর জুড়ে নানা ধরনের সবজির বীজ উৎপাদন হয়ে আসছে আমঝুপি বিএডিসির এ খামারে। সূর্যমুখীর তেল ও বীজের চাহিদা পূরণে চাষের উদ্যোগ নেই কর্তৃপক্ষ। চার হেক্টর জমিতে চাষ হচ্ছে তৈলবীজ। কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকের বদৌলতে কৃষি খামারটি ফুলপ্রেমীদের পদচারণায় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

me-(1).jpg

জেলার আশপাশের কয়েক জেলার মানুষ প্রতিদিন ভিড় করছেন এ সূর্যমুখী বাগানে। পরিবার পরিজন, তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ কিছুটা বিনোদনের জন্য ছুটে আসছেন এখানে। পিছিয়ে নেই ভিডিও তৈরি করা টিকটকাররাও।

সেলফি তুলতে আসা মেহেরপুর সদরের লাইলি খাতুন ও মজনু হোসেন বলেন, লোকমুখে শুনেছি এখানে সূর্যমুখী ফুলের ক্ষেত আছে। তাই লোভ সামলাতে না পেরে এখানে ছবি তুলতে এসেছি। বন্ধুদের সঙ্গে সেলফি তোলা ছাড়াও ঘোরাঘুরি করছি। বেশ ভালোই লাগছে। একই কথা জানালেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী রিনা ও রিয়া খাতুন।

টিকটকার রাফিউল জানান, এর আগে সূর্যমুখী ফুলের নাম শুনেছেন কিন্তু দেখেননি। ফেসবুকে এ বাগান দেখেছেন। অবশেষে বাগানে এসে বেশ ভালো লাগছে তার।

me-(1).jpg

আমঝুপি বিএডিসি ফার্মের পাহারাদার আমিরুল ইসলাম বলেন, প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম হয় এ ফুল বাগানে। পাঁচজন পাহারায় থেকেও হিমশিম খেতে হচ্ছে। ফুল ফোটার আগ থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় লেগে থাকে। তারা একটু বিনোদনের জন্য এখানে আসেন। অনেক সময় ভেতরে ঢুকে সেলফি ও ছবি তোলার কারণে ক্ষেতের ক্ষতি হচ্ছে।

মেহেরপুর আমঝুপি বিএডিসি ফার্মের উপ-সহকারী পরিচালক আবু তাহের সরদার জাগো নিউজকে বলেন, সূর্যমুখীর এ বীজ শুধুমাত্র বাংলাদেশেই নয় বিদেশেও রপ্তানি হয়। সূর্যমুখীর তেল ও বীজের চাহিদা পূরণের জন্য চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিনোদনের জায়গা কম থাকায় বাগানটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হচ্ছে। এখানে এসে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন সূর্যমুখী চাষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সূর্যমুখী বাগান যেন বিনোদনকেন্দ্র, দর্শনার্থীর উপচেপড়া ভিড়

প্রকাশ সময় : 11:16:21 am, Wednesday, 8 February 2023