Dhaka 6:50 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম

হবিগঞ্জের শিক্ষক এম মখলিছুর রহমানের দেওয়া উপহারের গাড়ি ইতোমধ্যেই হাতে পেয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গাড়িটি উপহার পেয়েই গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বেশ আয়োজন করেই গাড়ির চাবি ও কাগজপত্র তার কাছে হস্তান্তর করেন ওই শিক্ষক।

কিন্তু উপহারের সেই গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন হিরো আলম। এমনকি গাড়ি আনতে গিয়ে পথেই মামলা খেয়ে ২৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে।

জানা গেছে, মখলিছুর রহমান যে গাড়িটি হিরো আলমকে উপহার দিয়েছেন, সেটার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ৫১-৪১০১ ও সিসি ১৮০০। ২০১৩ সালের ১৮ মার্চ সর্বশেষ গাড়িটির ট্যাক্স প্রদান করা হয়। একই বছরের ১৫ জুলাই গাড়ির ফিটনেসের মেয়াদোত্তীর্ণ হয়। তাই বর্তমানে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসাবে সরকারি ফি দিতে হবে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

এ প্রসঙ্গে বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, গাড়ির লাইসেন্স যদি কেউ নিয়মিত নবায়ন না করেন, তাহলে কত টাকা দিয়ে নবায়ন করতে হবে সেটার ব্যাংক হিসাব দিতে হবে। ২০১৩ সালের পর যদি গাড়িটির মেয়াদোত্তীর্ণ হয় তাহলে বিপুল পরিমাণ টাকা বকেয়া দিতে হবে তাকে।

তবে বৈধ কাগজপত্র ছাড়াই পাঁচ বছর ওই গাড়ি ব্যবহার করেছেন বলে স্বীকার করেছেন মখলিছুর রহমান। তিনি বলেন, ‘গাড়িটি পাঁচ বছর যাবৎ কাগজ ছাড়াই চালিয়েছি। হিরো আলমও কাগজপত্র দেখে এবং সবকিছু জেনেই নিয়েছে। আর অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করলে তো ওই গাড়ির কোনো কাগজের প্রয়োজন নেই। কারণ, দেশে এভাবে হাজার হাজার গাড়ি চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম

প্রকাশ সময় : 11:21:20 am, Wednesday, 8 February 2023