Dhaka 9:43 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে: নৌ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগামী দিনে স্মার্ট সংস্থায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বিআইডব্লিউটিএর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নৌপথ তৈরি, ধরে রাখা ও মানোন্নয়নে বিআইডব্লিউটিএর অপরিসীম ভূমিকা রয়েছে। তাদের কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। একটা সম্মানের জায়গায় চলে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হয়ে এর ভূমিকা যথাযথভাবে পালন করবে।

তিনি বলেন, সম্প্রতি ভারতীয় ক্রুজ ভেসেল ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে এসেছে। তারা নৌপথের সুষ্ঠু ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএ এবং দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে সোনার বাংলা গড়ার ভিত রচনা করেছিলেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করার পর দেশ অন্ধকারে নিমজ্জিত হয়। দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। পিছিয়ে গেছে। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। গোটা দুনিয়া এ উন্নয়ন ও পরিবর্তনের প্রশংসা করছে। অনেক দেশ এটিকে উন্নয়নের মডেল হিসেবে দেখছে।

তিনি বলেন, শরীর ও মনের সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিনিয়ত খেলাধুলার মধ্যে থাকলে শরীর ও মন ভাল থাকে।

এর আগে প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিভিন্ন অঞ্চলের পাঁচশোর বেশি প্রতিযোগী অংশ নেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ তারিকুল হাসান ও সদস্য সচিব মো. মুনছুর আলী মোল্লা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হবে: নৌ প্রতিমন্ত্রী

প্রকাশ সময় : 01:39:54 pm, Friday, 10 February 2023