Dhaka 12:49 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

অসহায় ও দুঃস্থদের মাঝে বন্ধু সংঘের ঈদ উপহার বিতরণ

বোয়ালমারী প্রতিনিধি: আল আমিন নিবিড়
ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন বন্ধু সংঘ বোয়ালমারী। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নিজস্ব অর্থায়নে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। ঈদ উপহারের মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, দেশি মসুর ডাল, তেল, সেমাই ও গুড়া দুধ। এছাড়া একইদিন বন্ধু সংঘ বোয়ালমারীর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে আহত খান মো. রফিকুল ইসলাম কাদের, কিডনীজনিত সমস্যায় অসুস্থ জাফর মিয়া, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বোয়ালমারী বার্তা বিক্রেতা তারা মিয়া ও বাইতুল মা’আরিফ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলাম তুহিন, সহসভাপতি মহিদুল ইসলাম মহু, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ মুক্ত মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বুলবুল শাহনেওয়াজ টুলু, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, কোষাধ্যক্ষ মো. চুন্নু শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিবনাথ দাস মানিক, সদস্য বিষ্ণু দাস, শফিকুল ইসলাম চপল, জামিল প্রমুখ।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক পল্লব বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে বন্ধু সংঘ প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজস্ব অর্থায়নে শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

অসহায় ও দুঃস্থদের মাঝে বন্ধু সংঘের ঈদ উপহার বিতরণ

প্রকাশ সময় : 10:41:41 pm, Wednesday, 19 April 2023