Dhaka 5:49 am, Monday, 19 October 2026
নোটিস :
সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

নির্বাচন আগে ছিল উৎসব, এখন ভীতি

বিশিষ্ট অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে টেকসই ও সমতাভিত্তিক অর্থনীতি গড়তে একটি নির্বাচন প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজন। আগে নির্বাচন মানে ছিল উৎসব, কিন্তু আজ নির্বাচন মানেই ভীতি। কেউ ভোট দিতে পারেন, কেউ ভোটের সুযোগ হারান। দেশ এখন ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ কোন সমাজের দিকে যাচ্ছে বলা কঠিন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দ্য ঢাকা ফোরাম আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, এফ এ শামিম আহমেদ, ইখতেখার করিম, মাসুদ আজিজ প্রমুখ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ দেখি না। যদিও বিভিন্ন ঐক্য তৈরি হয়েছে। এতে একটা ভালো বিরোধী দল তৈরি হবে, যেটা এত দিন ছিল না।’ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাইতে হবে, ইসিকে উদ্যোগ নিতে হবে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সৌদি যুবরাজের মতো দেশ চালানো হচ্ছে। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ১০ বছর ধরে তরুণ ভোটাররা ভোটের অধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে জনগণের ভোটের অধিকার না থাকলে ভোট ছাড়া জাতির একটি যৌবনকাল চলে যাবে।

সং

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনস্বার্থ নিশ্চিতকরণে অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

নির্বাচন আগে ছিল উৎসব, এখন ভীতি

প্রকাশ সময় : 04:29:51 pm, Sunday, 28 October 2018