ফেসবুক খুললেই এক ‘পাকা চুল’ সমাচার!!কেউ বলছে “Graceful ageing”, “beauty with brain” কেউবা বলছে “living legend”, কেউ বলছে “উনি ওনার বয়স লুকায় নাই, চুল কালার করে নাই, চুল সাদা রাখছে।”
চুল সাদা রাখলেই কি প্রকৃত নিজেকে দেখা যায়![]()
কেউ যদি চুল সাদা রেখে ভালো বোধ করেন, সেটা তার সিদ্ধান্ত। কিন্তু আপনার যদি চুল কালো করলে বা মেহেদি লাগালে নিজেকে সজীব ও প্রফুল্ল মনে হয়, তবে সেটাই আপনার জন্য সঠিক। নিজের আয়নায় নিজেকে দেখে যদি আপনি তৃপ্তি না পান, তবে অন্যের দেওয়া প্রশংসায় আপনার মন ভরবে না। নিজের মন ভালো থাকলেই কেবল চারপাশের মানুষকে ভালো রাখা সম্ভব।
নিজেকে পরিচ্ছন্ন রাখা, যত্ন নেওয়া খারাপ না। ৬০ বছর বয়সেও যদি কেউ ৩০ বছরের উদ্যম ধরে রাখতে পারেন, তবে সেটা তার লাইফস্টাইল এবং ইচ্ছাশক্তির জয়। কর্মক্ষম থাকা এবং নিজেকে ফিট রাখা একটি বিশেষ গুণ। চুল কালো রাখা যদি সেই উদ্যমকে বাড়িয়ে দেয়, তবে তাতে ভুলের কিছু নেই।
ব্যাক্তির ব্যক্তিত্ব কি বয়স দেখিয়ে প্রকাশ পায় নাকি মনন,প্রজ্ঞা,আচরণে?
যদি কালো চুলে আপনার ভেতরে বেঁচে থাকার নতুন প্রেরণা আর আত্মবিশ্বাস জন্মায়, তবে সেই আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় সৌন্দর্য। আপনি নিজেকে যেভাবে দেখতে ভালোবাসেন, সেভাবেই ভালো থাকুন—কারণ আপনার জীবনের গল্পের লেখক একমাত্র আপনিই।
আমরা কেউ সেটা জানিনা,কে আসলে ভেতরে ভেতরে নিজের সাথে যে কতটুকু যুদ্ধ করে চলে, একমাত্র আল্লাহই সেটা ভালো জানেন।
কাজী আজিম সুমন 












