আজ ATN বাংলায় `কুটুম বিবির গুপ্তধন`।
রিয়াজ মুস্তাফিজ
উৎস টেলিমিডিয়ার ব্যানারে নির্মিত প্রথম টেলিফিল্ম, সম্প্রচার করতে যাচ্ছে, ATN বাংলা।
আজ ১৬মে রাত ১১টায় ATN বাংলার পর্দায় কুটুম বিবি হাজির হবেন তার সমস্ত গুপ্তধন নিয়ে। পারিবারিক সম্পত্তি কুক্ষিগত করে রাখাকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনী।
কুটুমবিবি তার দুরর্ভিসন্ধি সফল করতে সম্পত্তির একমাত্র উত্তারাধীকারিকে পদে পদে বঞ্চিত করেন। নানা নাটকিয়তার মধ্য দিয়ে সম্পত্তির প্রকৃত উত্তারাধীকারির হাতে শেষ পর্যন্ত পৌছে যায় গুপ্তধনের চাবি। টেলিফিল্মটির কাহিনী সংক্ষেপ এভাবেই বর্ননা দিলেন অভিনেতা রাকিব ইসলাম।

দেশবরেণ্য নাট্যকার মান্নান হীরার রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন, অরুনা বিশ্বাস, মুরাদ পারভেজ, তমালিকা কর্মকার, ইমরান ইমু, লিটা খাঁন, রাকিব ইসলাম, রিপন অর্ক প্রমুখ,
উৎস টেলিফিল্মের অভিনেতা ও নাট্য নির্দেশক ইমরান ইমু বলেন, টেলিফিল্মটি পূবাইলের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। যা দর্শক হৃদয়ে এক ভিন্ন অনুভূতির জন্ম দিবে। উল্লেখ্য টেলিফিল্মটি প্রযোজনা করেছেন উৎস নাট্যদলের সহ সভাপতি, নাট্যপ্রেমী মাহামুদ রানা।
স্টাফ রিপোর্টার 















