Dhaka 1:15 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সংবাদ প্রকাশের জের মাদককারবারির হামলায় আহত সাংবাদিক মুজাহিদ

সংবাদ প্রকাশের জের
মাদককারবারির হামলায় আহত সাংবাদিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক

মাদক কারবারিকে নিয়ে সংবাদ লেখায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা, নাক ও চোয়ালে গুরুতর জখম হয়েছে।

রবিবার জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে সকাল সাড়ে দশটার দিকে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মুজাহিদ দৈনিক ঢাকা টাইমসের আলফাডাঙ্গা প্রতিনিধি।

জানা যায়, গত ২০ আগস্ট মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে জিহাদুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ওই ঘটনা নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদপত্রে সংবাদ লেখায় নাঈমের ওপর চড়াও হয় জিহাদের স্বজনরা। পরে মামলায় জামিনে বেরিয়ে এসে বিভিন্ন সময় আসামি জিহাদ তাকে শাসানোর পাশাপাশি হত্যার হুমকি দিয়ে আসছিল।

মুজাহিদুল ইসলাম নাঈম গোপালপুর সরকারি বিদ্যালয় কেন্দ্রের ভোটার। তিনি জানান, রবিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি সেখানে ভোট দিতে যান। ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় জিহাদ তার সাঙ্গপাঙ্গসহ নাঈমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র, লোহার রড ও পাইপ ছিল। এ সময় তারা নাঈমকে উপর্যুপরি পেটালে তার মাথা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। মারধরে তার মাথা ও নাক ফেটে গেছে। মুজাহিদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার মেডিকেল কর্মকর্তা চিকিৎসক সুমন রায় বলেন, ‘সাংবাদিক নাঈমের মাথা, নাক, চোয়াল ও বুকে মারাত্মক আঘাত লেগেছে। এতে তার নাক থেকে রক্তক্ষরণ হয়েছে।’

নাঈম ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিহাদ ছাড়াও হামলাকারীদের মধ্যে ছিল মামুন শেখ, সৈয়দ মামুন, সৈয়দ মাসুম, বিল্লাস শেখ, মামুন শেখ, ইমরান, মুকুল, আশিক, সোহেল, রাসেল, মাহফুজ, রাজু, লিংকন কাজীসহ আরও কয়েকজন। তারা সবাই একই উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় ঢাকা টাইমসকে বলেন, ‘সাংবাদিক মুজাহিদের ওপর হামলার খবর পাওয়ার পর সেখানে ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠিয়েছি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি জানান, হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য খুঁজছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সংবাদ প্রকাশের জের মাদককারবারির হামলায় আহত সাংবাদিক মুজাহিদ

প্রকাশ সময় : 04:08:53 pm, Sunday, 30 December 2018