Dhaka 2:05 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

সাভারে নকল পণ্যের কারখানা, জরিমানা ৪২ লাখ

সহিদুল ইসলাম | কালের চাকা: সাভারের হেমায়েতপুর এলাকায় উদয় টয়লেট্রিজ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৪২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সাবান, ডিটারজেন্ট, হারপিকসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি ও বাজারজাত করার অভিযোগ আনা হয়েছে।

রোববার ওই প্রতিষ্ঠানে বিএসটিআই ও র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করে। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সে সময় কারখানা থেকে বিপুল পরিমাণ নিম্নমানের ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রেজানুর রহমানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে সাবান, ডিটারজেন্ট পাউডার ও প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রী তৈরি এবং বাজারজাত করে আসছিল। পাশাপাশি বাজারের নামীদামী বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে নিজেদের উৎপাদিত নিম্নমানের ডিটারজেন্ট ও কসমেটিকস বাজারজাত করত।

এসব অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালিত হলে সত্যতা মেলে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করাসহ নগদ ৪২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। সেসময় প্রতিষ্ঠানটির মালিককে পাওয়া না যাওয়ায় ম্যানেজার লালন মিয়াকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

সাভারে নকল পণ্যের কারখানা, জরিমানা ৪২ লাখ

প্রকাশ সময় : 02:41:31 pm, Sunday, 25 August 2019