Dhaka 2:05 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কাশিয়ানীতে সড়কের পাশে বালু রেখে ব্যবসা, ৫ জনের জরিমানা

পরশ উজির :

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কের দুই পাশে অবৈধভাবে চাতাল তৈরির পর সেখানে বালু রেখে ব্যবসা করার অপরাধে পাঁচজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-কালনা মহাসড়কের অবৈধ ওই চাতালগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান এবং কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কের দুই পাশের জমিতে বালু রেখে প্রায় অর্ধশত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালুর চাতাল তৈরি ও বালু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট মো. শহিদুল ইসলাম (৪০), মো. মিজানুর রহমান (৪৫), আবদুল্লাহ (৩০), হেমায়েত মল্লিক (৪০), মুন্না শেখকে (২২) পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে অভিযানে ইউএনও সাব্বির আহমেদ সংশ্লিষ্টদের আগামী ১ জানুয়ারির মধ্যে সড়কের জায়গা থেকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। অন্যথায় প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কাশিয়ানীতে সড়কের পাশে বালু রেখে ব্যবসা, ৫ জনের জরিমানা

প্রকাশ সময় : 03:10:26 pm, Thursday, 19 December 2019