কালের চাকা ডেস্কঃ
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) রোগের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় বরাবরের মত অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ ৬ এপ্রিল (সোমবার) রাজধানীর শ্যামপুরে অসহায় দুঃস্হ কর্মহীন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
ত্রান সামগ্রী বিতরণ কালে তিনি বলেন দেশের এই ক্রান্তিলগ্নে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে নগর দক্ষিণের প্রতিটি থানায়।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার ও আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
নোটিস :
শিরোনাম
খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ
-
স্টাফ রিপোর্টার - প্রকাশ সময় : 08:48:30 am, Monday, 6 April 2020
- 475 নিউজটি দেথা হয়েছে
Tag :
সর্বাধিক পঠিত



















