ফরিদপুরের বোয়ালমারীতে (কোভিড-১৯) করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে আরো একজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ বোয়ালমারী রেলওয়ে স্টেশন কলোনিতে আজ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনে একজন মহিলার নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের মাধ্যমে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 











