মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।। আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ(১৪ই এপ্রিল) সোমবার রাজধানীর শান্তিনগর এলাকায় অসহায় কর্মহীন দুঃস্হ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। করোনা পরিস্হিতি মোকাবেলায় দেশের এই ক্রান্তিলগ্নে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন সাবেক এই ছাত্রনেতা।

উল্লেখ্য ছিন্নমুল গরীব অসহায় দুঃস্হ কর্মহীন সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে ইতিপূর্বেও খাদ্য সামগ্রী,হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডগ্লাভস,মাস্ক বিতরণ করে করোনা প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারিক সাঈদ। খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি বলেন আর্তমানবতার সেবায় সব সময় মানুষের পাশে আছি।তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার ও আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 






















