Dhaka 9:44 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

পূর্ব রাজাবাজার আরও ৭ দিন লকডাউন থাকবে: আতিক

পূর্ব রাজাবাজারে লকডাউন (ছবি: হাসনাত নাঈম)রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে পূর্ব রাজাবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ কর্মসূচি উদ্বোধন কালে তিনি এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘পূর্ব রাজাবাজারে যে লকডাউন ঘোষণা করা হয়েছিলে সেটি আজ রাত ১২টায় ১৪দিন পূর্ব হবে। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আমার কথা হয়েছে। নিয়ম অনুযায়ী এটিকে ২১ দিনে রাখতে হবে। তাই আমরা পূর্ব রাজাবাজারে লকডাউনের সময় আরও সাত দিন বাড়িয়েছি। অর্থাৎ এই এলাকার মানুষকে ২১দিন লকডাউনে থাকতে হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদফতরকে বলেছি ২১দিন পরে এই এলাকার কী অবস্থা তার একটি চিত্র পর্যালোচনা করে আমাদের জনসাধারণকে জানানোর জন্য আমাকে দিতে হবে। আমার সঙ্গে আইইডিসিআরের কথা হয়েছে। তারা বলেছে এই কাজটি তারা করবে।’ পূর্ব রাজাবাজারে লকডাউন (ছবি: হাসনাত নাঈম)

মেয়র আরও বলেন, ‘আমরা বিভিন্ন বাসা-বাড়িতে যখন ময়লা ফেলি তখন আমাদের রান্নার বর্জ্যের সঙ্গে অন্যান্য বর্জ্য মিশিয়ে ফেলি। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। করোনা যতো দিন থাকবে আমাদের ম্যানেজ করে চলতে হবে। আমরা আজ থেকে বাসা বাড়িতে বিশেষ ধরনের ব্যাগ চালু করতে যাচ্ছি। এর মধ্যে আমাদের বাসা বাড়ির যে ধরণের গ্ল্যাভস,  মাস্ক ও পিপিইসহ অন্যান্য যেসব করোনার উপকরণ থাকবে সেগুলো মেহেরবানি করে যত্রতত্র না ফেলে এই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আমাদের পচ্ছিন্নতাকর্মীরা সপ্তাহের শনিবার ও রবিবার দুই দিন নিয়ে যাবে। আমরা এগুলো স্বাস্থ্যসম্মতভাবে পুড়িয়ে ফেলবো।’

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকাকে রেড (লাল) কিংবা ইয়েলো (হলুদ) জোন নির্ধারণ করে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০-৪০ জন হলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রতিটি এলাকা ম্যাপিং করে লকডাউন করা হবে। পূর্ব রাজাবাজারে গত ৯ জুন মধ্যরাত থেকে এটি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

আরও পড়ুন- 

‘বিশেষ প্রয়োজনের’ কথা বলে পূর্ব রাজাবাজার থেকে বের হওয়ার চেষ্টা

মঙ্গলবার রাত ১২টার পর থেকে পূর্ব রাজাবাজার লকডাউন

পূর্ব রাজাবাজারে যেভাবে মানা হবে লকডাউন

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-06-23 14:43:03

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

পূর্ব রাজাবাজার আরও ৭ দিন লকডাউন থাকবে: আতিক

প্রকাশ সময় : 02:45:40 pm, Tuesday, 23 June 2020