Dhaka 1:17 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কাশিয়ানীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত রইচ শেখ কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চর পিংগলিয়া নামক এলাকার জুলফিকার মিনার চায়ের দোকানের পূর্বপাশে ভয়াবহ এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত রইচ শেখের চাচা মো. আবুল কালাম কালু বাদী হয়ে শহীদুল ইসলাম শহীদ (২০), মো. ইমন (১৯), আশিক গাজীসহ (২৫) আরো ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামী শহীদুল ইসলাম শহীদ বাদীর ভাতিজা রইচ শেখকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফোন করে উপজেলার চর পিংগলিয়া নামক এলাকার জুলফিকার মিনার চায়ের দোকানের কাছে আসতে বলে। রইচ শেখ তার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে গেলে আসামীগন তাকে ফাকা জায়গায় ডেকে নিয়ে যায়। আসামীগন হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল, রামদা) দিয়ে হাত, পা, মাথা ও শরীর বিভিন্ন স্থানে তাকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।

ঘটনার সময় হামলাকারীরা তার পকেট থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা জোর করে নিয়ে যায়।

ঘটনার এক পর্যায়ে রইচ শেখের আত্মচিৎকারে এলাকাবাসী দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের বেড থেকে গুরুতর আহত রইচ শেখ জানায়, আমি কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ঢাকা থেকে আব্বুর পাঠানো টাকা বিকাশের দোকান থেকে তুলে বাড়ি যাওয়ার সময় শহীদুল ইসলাম শহীদ আমাকে ফোন করে দেখা করতে বলে। আমি আমার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে দেখা করতে গেলে সে ও তার সাথের অন্যান্যরা আমার উপর অতর্কিত ভাবে হামলা করে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়।

ঘটনা নিশ্চিত করে কাশিয়ানী থানার এসআই আলমগীর কবির বলেন, হামলাকারীরা রইচ শেখ নামে এক স্কুল ছাত্রকে মারধর করেছে। আহত রইচ শেখের চাচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কাশিয়ানীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশ সময় : 12:44:55 am, Thursday, 9 July 2020