Dhaka 11:06 am, Thursday, 3 September 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রকৌশলীকে পেটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

BT-Newঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এলজিইডির এক প্রকৌশলীকে পিটিয়ে আহত করা এবং ওই ঘটনায় মামলার আসামি হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মামলার পর পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে জেলহাজতেও পাঠিয়েছে। বুধবার (৫ জুলাই) হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৯ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী এ সংক্রান্ত আদেশে সাক্ষর করেন। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফ-উজ-জামান সোমবার (৪ আগস্ট) বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

মামলার নথি ও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা রওশন হাবিব নামে এক সহকারী উপজেলা প্রকৌশলীকে মারধর করেন ফলসি চেয়ারম্যান ফজলুর রহমান। এ ঘটনায় গত ১৮ মে হরিণাকুণ্ডু থানায় মামলা করেন ওই প্রকৌশলী। তিনি অভিযোগ করেন, চেয়ারম্যান একটি ঠিকাদারি কাজের বিল নিয়ে প্রকৌশলী রওশন হাবিবের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন। একপর্যায়ে তাকে অফিসের মধ্যে ফেলে মারপিট করেন। সে সময় ফজলুর রহমান মারপিটের কথা অস্বীকার করেন। মামলা রেকর্ড হওয়ার পর ঘটনার দিন সন্ধ্যায় গ্রেফতার হন তিনি।

প্রকৌশলী রওশন হাবিব জানান, হরিণাকুণ্ডু উপজেলায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ হচ্ছে। এ জন্য ২ কোটি ২৩ লাখ টাকার বিল এসেছে। ঈদুল ফিতর সামনে করে সব ঠিকাদারকেই কমবেশি বিল পরিশোধ করা হচ্ছিল। ফান্ডের ১৬ লাখ টাকা চেয়ারম্যান একাই নিতে চান। অন্যসব ঠিকাদরকে বঞ্চিত করে একজনকে সব টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করেন চেয়ারম্যান। পাঁচ মাস আগে মামুন নামে আরেক প্রকৌশলীকে এই চেয়ারম্যান মারপিট করেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিধি মোতাবেক একজন প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-08-05 19:12:11

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

প্রকৌশলীকে পেটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশ সময় : 07:50:08 pm, Wednesday, 5 August 2020