Dhaka 3:23 pm, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

কোভিড সংক্রান্ত কেনাকাটা পরিচালনায় কমিটি গঠন

কোভিড সংক্রান্ত কেনাকাটা পরিচালনায় কমিটি গঠনকোভিড-১৯ মোকাবিলায় যে কোনও সরঞ্জাম কেনাকাটার বিষয়টি পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসিডিউর (এসওপি) প্রস্তুত করতে ১১ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (হাসপাতাল) প্রধান (আহ্বায়ক) করে ১১ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, সিপিটিইউ, স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। এর বাইরেও কমিটিতে মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. টিটো মিয়া, ঢাকা মেডিক্যাল কলেজের কার্ডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সিএমএসডি’র পরিচালক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে। 

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত আদেশে কমিটির কার্যপরিধিতে (টিওআর) বলা হয়েছে, ১. এ কমিটি দীর্ঘমেয়াদী ক্রয় কার্যক্রম পরিচালনার জন্য ক্রয় পরিকল্পনা প্রণয়ন করবে। ২. আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত মালামাল ক্রয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন করবে। ৩. প্রয়োজনে কমিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত গ্রহণ করতে পারবে। ৪. কমিটি কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত মালামালের সম্ভ্যাবতা নির্ধারণ করে উপযুক্ত সিদ্ধান্ত প্রদান করবে। ৫. কমিটি তড়িঘড়ি পরিহার করার লক্ষ্যে পূর্বে থেকেই প্রয়োজনীয় মালামাল ক্রয়ের সুপারিশ করবে। ৬. মালামাল বা যন্ত্রপাতির গুণগত মান, পরিমাণ ও আর্থিক ক্ষতি রোধকল্পে উপযুক্ত নির্দেশনা প্রদান করবে। ৭. প্রয়োজনে কমিটি বিশেষজ্ঞ চিকিৎসক সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

অরিজিনাল সংবাদ সূত্র: Source link

তারিখ ও সময় 2020-08-05 19:50:17

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

কোভিড সংক্রান্ত কেনাকাটা পরিচালনায় কমিটি গঠন

প্রকাশ সময় : 07:52:29 pm, Wednesday, 5 August 2020