Dhaka 3:08 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

বোয়ালমারীতে দূর্ধর্ষ ডাকাতি আটক-১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেতনানাশক ওষুধ ছিটিয়ে পরিবারের ১৫ জনকে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরে থাকা দুই পরিবারের ২২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত তিনটার দিকে বোয়ালমারী পৌরসদরের কামারগ্রাম সাহা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগিরা প্রাথমিক ভাবে বাড়ি থেকে চিকিৎসা নিয়েছেন। তবে কে বা কারা চেতনানাশক ওষুধ ছিটিয়েছে বা খাইয়েছে সে ব্যাপারে কিছু জানতে পারেনি ভুক্তভোগীরা। এ ঘটনায় মঙ্গলবার সকালে তামিম শেখ (২২) নামে একজনকে আটক করেছে। ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিসুজ্জামান পরিদর্শন করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের সাধন কুমার সাহা ও রূপ কুমার সাহার পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যা থেকে শারিরীক অসুস্থ্য ও বমি বমি ভাব অনুভব করছিলো। এক পর্যায়ে ঘরের কলাপসিবল গেট লাগিয়ে সবাই যার যার রুমে অবস্থান করে। রাতের খাবার না খেয়ে কোন এসময় অজ্ঞান অবস্থায় পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাতের সুবিধাজনক সময়ে দুটি বাড়ির দরজা ভেঙে দুর্বৃত্তরা সাধন সাহার ঘর থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষাধিক টাকা ও সাধন সাহার প্রতিবেশী রূপ কুমার সাহার বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী সাধন কুমার সাহা জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে হঠাৎ আমার ভাই সুমন্ত কুমার সাহার ঘুম ভাঙলে ঘরে আলমারিসহ সবকিছু এলোমেলো দেখে ডাকচিৎকার শুরু করে। এ সময় বাড়ির মেইন কলাপসিবল গেটের তালা ভাঙা ও ঘরে থাকা আলমারিগুলো ভাঙা অবস্থায় দেখতে পায়।

সাধন কুমার সাহার প্রতিবেশী অপর ভুক্তভোগী রূপ কুমার সাহা বলেন, আমার ভাগনির জন্মদিন পালন শেষে কিভাবে সবাই ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে ওঠে দেখি ঘরের দরজা ভাঙা ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় জড়িত সন্দেহে কামারগ্রামের আলিম শেখে ছেলে তামিমকে আটক করা হয়েছে। অভিযান চলছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তামিম দুর্ধর্ষ প্রকৃতির ছেলে। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

বোয়ালমারীতে দূর্ধর্ষ ডাকাতি আটক-১

প্রকাশ সময় : 04:04:23 pm, Tuesday, 10 November 2020