Dhaka 3:40 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

এক ওভারে ৬ ছক্কা মেরে রেকর্ড ইফতিখারের

বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। দেশে ফিরেও আগুনে ব্যাটিং করলেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ওয়াহাব রিয়াজের এক ওভারে ছয় ছক্কা মেরেছেন ইফতিখার।

আজ রোববার পিএসএলের প্রদর্শনী ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয় পেশোয়ার জালমি। টস জিতে গ্ল্যাডিয়েটর্সকে ব্যাটিংয়ে পাঠান পেশোয়ারের অধিনায়ক বাবর আজম । কোয়েটা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করেন।

১৯ ওভারের শেষে কোয়েটার স্কোর ছিল ৫ উইকেটে ১৪৮ রান। রিয়াজের শেষ ওভারের ৬ বলে পরপর ৬টি ছক্কা মারেন ইফতিকার। শেষমেশ ৫০ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন পাক তারকা।

ওয়াহাবের লো ফুলটসের প্রথম বলটিকে স্কয়ার লেগের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান ইফতিখার। পরের বলটি মিডউইকেট দিয়ে সিক্স মারেন। তৃতীয় বলটি লং অফের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান ইফতিখার। চতুর্থ বলটি অ্যাঙ্গেল পরিবর্তন করে রাউন্ড দ্য উইকেট থেকে করেন ওয়াহাব। অফ স্টাম্পের বাইরের ফুললেংথের বলটি যায় ডিপ পয়েন্টের ওপর দিয়ে। পরের দুটি বল ওয়াহাব করেন শর্ট লেংথে। এবার পয়েন্টের পর ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারেন ইফতিখার।

পিএসএলের এই প্রদর্শনী ম্যাচটি খেলতে ৩ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ থেকে পাকিস্তানে ফিরে যান ইফতিখার। ইফতিখার এবারই প্রথম খেলতে এসেছিলেন বিপিএলে। ফরচুন বরিশালের হয়ে ১০ ইনিংসে ৬৯.৪০ গড় ও ১৬১.৩৯ স্ট্রাইক রেটে করেন ৩৪৭ রান। বরিশালের বেশ কয়েকটি জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

এক ওভারে ৬ ছক্কা মেরে রেকর্ড ইফতিখারের

প্রকাশ সময় : 07:46:11 pm, Sunday, 5 February 2023