Dhaka 7:25 am, Thursday, 16 April 2026
নোটিস :
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন রংপুরে ডিজেলের অভাবে সেচ বন্ধ, বোরো ক্ষেত ফেটে চৌচির কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধ করতে আসছে নতুন কৌশল: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
শিরোনাম
বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩ কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন, বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হচ্ছে পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন কোনো চুক্তি ছাড়াই শান্তি আলোচনা ছাড়ল যুক্তরাষ্ট্র

‘মিন্নি’র পর এবার ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’ সিনেমাটি। রায়হান রাফির পরিচালনায় এতে মিন্নির চরিত্রে অভিনয় করেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। যা ইতিমধ্যেই দর্শকহৃদয়ে দাগ কেটেছে। মিন্নির পর এবার ইয়াসমিন হয়ে পর্দায় আসছেন এই অভিনেত্রী।

সত্য ঘটনা অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ করছেন সুমন ধর। যেখানে মূল চরিত্রে অভিনয় করবেন মিম। আর সিনেমার নাম ‘আমি ইয়াসমিন বলছি’। সম্প্রতি এতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।

জানা গেছে, আগামী এপ্রিলে শুরু হবে সিনেমার শুটিং। আর গল্পের প্রয়োজনে দিনাজপুরে হবে এর দৃশ্যধারণ। ঢাকাতেও হবে এর কিছু অংশের কাজ।

মিমের ভাষ্য, ‘“পরাণ’র সাফল্যের পর প্রচুর কাজের অফার আসছে। তবে একটু ভেবে-চিন্তে কাজে যুক্ত হচ্ছি। এই সিনেমার গল্পটা পড়ে কেঁদে ফেলেছিলাম আমি। এমন হৃদয়স্পর্শী, নৃশংস ঘটনা। সেজন্যই এতে যুক্ত হওয়া।’

এদিকে, মিম বর্তমানে আছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। সেখানে তিনি অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিতের সঙ্গে ‘মানুষ’ নামের একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। বর্তমানে সিনেমার শেষ লটের শুটিং চলছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামেন ইয়াসমিন আক্তার নামের এক কিশোরী। তার বয়স ছিল আনুমানিক ১৬ বছর। দশমাইল মোড় এলাকায় একটি পানের দোকানের সামনে তিনি অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী বাসের জন্য। সে সময় টহল পুলিশের একটি ভ্যান আসে এবং একপ্রকার জোর করেই তাকে দিনাজপুরে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরদিন সকালে কিশোরীটির মৃতদেহ পাওয়া যায় গোবিন্দপুর নামক জায়গায়।

ওই ঘটনায় দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে আবার পুলিশ গুলি চালায়। সেসময় নিহত হয় ৭ জন মানুষ, আহত দুই শতাধিক। এর ফলে প্রতিবাদের ফুলকি ছড়িয়ে যায় গোটা দেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

ইংলিশ মিডিয়াম স্কুলকে ‘রেগুলেটরির আন্ডারে’ আনতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

‘মিন্নি’র পর এবার ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

প্রকাশ সময় : 11:02:27 am, Monday, 6 February 2023