Dhaka 4:20 am, Wednesday, 15 July 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ভূপাতিত চীনা বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরের ওপর ভূপাতিত চীনা গুপ্তচর বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা সাগর থেকে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে। বেইজিংয়ের স্বার্থ হানি হতে পারে বিধায় এ বিষয়টি নিয়ে আর কোনো ব্যবস্থা না নিতে তারা ওয়াশিংটনকে অনুরোধ করেছে।

অন্যদিকে বেইজিং আবারও দাবি করেছে, এটি একটি বেসামরিক এয়ারশিপ ছিল, যেটি ভুলক্রমে মার্কিন আকাশে ঢুকে পড়ে। যার জেরে এ ঘটনায় ২ দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে।

ইতোমধ্যে মার্কিন নৌবাহিনী বেলুনটি ও এর মধ্যে থাকা সকল উপকরণ উদ্ধারের জন্য কাজ করছে। দেশটির কোস্ট গার্ড এই অভিযানের নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানিয়েছেন নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড ও ইউএস নর্দার্ন কমান্ডের কমান্ডার জেনারেল গ্লেন ভ্যানহার্ক। তিনি গতকাল রোববার এই তথ্য দেন।

অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র চীনের নজরদারি সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে। তবে এ পর্যন্ত মার্কিন কর্মকর্তারা এই বেলুনকে জাতীয় নিরাপত্তার প্রতি বড় কোনো হুমকি হিসেবে বিবেচনা করছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

সর্বাধিক পঠিত

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ভূপাতিত চীনা বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র

প্রকাশ সময় : 01:21:05 pm, Monday, 6 February 2023