Dhaka 1:10 am, Sunday, 31 May 2026
নোটিস :
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন মোবাইল ফোনের অতি ব্যবহারে যেভাবে শুকিয়ে যাচ্ছে চোখ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা: ১৪ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি
শিরোনাম
স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদরাসায় ২১ দিনের ছুটি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে দুপুরে খাওয়ার পরে ঘুম কি ক্ষতিকর? চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধের কারাদণ্ড ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি বগুড়া জেলা জাসাস কতৃক আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা রাজধানীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি সাবেক স্ত্রীর!

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয়। তবে এর পর থেকেই শান্তিতে নেই এই তারকা। তার বিরুদ্ধে নাকি একের পর এক অপপ্রচার করছেন আয়েশা। সম্প্রতি এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ধাওয়ান। খবর হিন্দুস্তান টাইমসের।

ধাওয়ানের সাবেক স্ত্রী নাকি তার ক্যারিয়ার শেষ করে দেবেন বলে হুমকি দিচ্ছেন। এমনকি বিভিন্ন সময়ে সম্মানহানি করার চেষ্টা করছেন। পরে এই ব্যাটার আবেদন করেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কুৎসা না ছড়াতে পারেন সাবেক স্ত্রী, সেই নির্দেশ দিতে হবে। এ নিয়ে শিখরের আবেদনে সাড়াও দিয়েছেন আদালত।

সংবাদ মাধ্যম থেকে জানা যায়, দিল্লির পাতিয়ালা হাউস আদালতে অভিযোগ দায়ের করেছেন শিখর। তার অভিযোগ, আয়েশা তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালসের মালিক ধীরজ মলহোত্রকে মেসেজ করছেন। সেখানে তিনি শিখরের নামে মিথ্যা কুৎসা করছেন বলে অভিযোগ ক্রিকেটারের। এতে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে শিখরের আবেদনে সাড়া দিয়েছেন দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার। তিনি বলেছেন, ‘আয়েশার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এ ভাবে কারও সম্মানহানি করা যায় না।’

বিচারক হরিশ শিখরের পক্ষে রায় দিয়েছেন। তিনি বলেন, ‘শিখরের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারও কাছে কোনো মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু লিখতে পারবেন না তিনি। কারণ, শুধুমাত্র এক জনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্রহনন করা যায় না।’

 বিচারক আরও নির্দেশ দিয়েছেন, ‘সংবাদমাধ্যমেও শিখরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না আয়েশা। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন। তার কিছু বলার থাকলে আদালতে এসে বলতে পারেন। এর পরেও যদি শিখরের বিরুদ্ধে আয়েশা মুখ খোলেন তা হলে আদালত কড়া পদক্ষেপ নেবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Room

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইছে? এই ৩ কৌশলে ‘না’ বলুন

ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি সাবেক স্ত্রীর!

প্রকাশ সময় : 03:30:38 pm, Monday, 6 February 2023